×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০২৬ অক্টোবর ০১ ১২:৪৮:২৫

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে কো-অর্ডিনেটর–অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স পদে একজন জনবল নিয়োগ দেবে। ঢাকায় স্থায়ীভাবে কাজের জন্য নিয়োগটি হবে পাঁচ বছরের ফিক্সড টার্ম রেগুলার চুক্তিতে।

পদের নাম: কো-অর্ডিনেটর-অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: ঢাকা

নিয়োগের ধরন: ফিক্সড টার্ম রেগুলার (৫ বছর)

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট ও প্রস্তাব তৈরির কাজে অ্যাওয়ার্ডস ম্যানেজারকে সহযোগিতা করতে হবে। ডোনারের নিয়মনীতি এবং সেভ দ্য চিলড্রেনের নীতিমালা ও পদ্ধতি মেনে অ্যাওয়ার্ড ব্যবস্থাপনায় মানসম্মত সেবা নিশ্চিত করাও তাঁর দায়িত্বের মধ্যে থাকবে।

এ ছাড়া নির্ধারিত অনুদানের পুরো অ্যাওয়ার্ড চক্রে কাজ করা, অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সংরক্ষণ ও রেকর্ড রাখা এবং বাজেট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব থাকবে।

বেতন: আবেদন করার সময় বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতনের তথ্য উল্লেখ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতন উল্লেখ করা হয়নি।

আবেদন যেভাবে: আবেদনকারীকে কভার লেটার ও হালনাগাদ সিভি একসঙ্গে একটি ডকুমেন্টে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬।

শুধু প্রাথমিকভাবে বাছাই হওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিস্তারিত জানতে এখানে দেখুন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত