×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

 প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানা গেল

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৫:১৮:৪৯

 প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে এ সফর হতে পারে।

এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিল। এবার সফরের নতুন তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া আবারও এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আলোচনা আরও গতি পেতে পারে বলে জানা গেছে।

তবে সফরটি শেষ পর্যন্ত হবে কি না, সে সিদ্ধান্তের ক্ষেত্রে ঢাকার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি অমীমাংসিত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয়ে সমাধান বা অগ্রগতির ওপর সফরের চূড়ান্ত সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে।

এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। জবাবে নরেন্দ্র মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময়ের পর ভারত সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করা হচ্ছে।

তবে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষের কেউই এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত