×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‌‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কেউ চাকরি পাবে না’

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৩:২৩:৪৯

‌‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কেউ চাকরি পাবে না’

নিজস্ব প্রতিবেদক: সাবেক ও বর্তমান ছাত্রলীগের কেউ চাকরি পাবেন না, তাদের সমাজ ও সামাজিকতাও হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শেখ তানভীর বারী হামীম লেখেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবেনা, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন সামাজিকতা হবেনা।’ এর কারণ হিসেবে তিনি লেখেন, ‘ওরা এ দেশের শত্রু।’ তাঁর ভাষ্য, ‘ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।’

বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে ‘যারা বিকৃত মনস্তাত্বিকতার অধিকারী তাদের’ এমন মন্তব্যও করেন শেখ তানভীর বারী হামীম। একই সঙ্গে তিনি বলেন, ‘তবে কোন দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।’

আরেক অংশে তিনি লেখেন, ‘সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবেন না।’

অতীতে ৭১-এ মাফ পাওয়ার কথা উল্লেখ করে পোস্টে তিনি আরও লেখেন, ‘জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন এবার কিন্তু আর মাফ হবেনা…।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত