×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন আর্জেন্টিনার

২০২৬ সেপ্টেম্বর ১৬ ০৯:৪৯:০৮

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই মহাতারকা।

এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, আর্জেন্টিনার হয়ে মেসির এটিই শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে। রাজধানী বুয়েনস এইরেসের বিখ্যাত রিভার প্লেট স্টেডিয়াম বা এস্তাদিও মনুমেন্টালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে শুধু মেসিই নন, আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে পুরো আয়োজনটি স্মরণীয় ও ঐতিহাসিক করে তুলতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত আগস্টে পিতার মৃত্যুর পর এবং বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তখন মেসি বলেছিলেন, সিদ্ধান্তটি তার হৃদয়ের গভীরে ক্ষত তৈরি করলেও এটিই অবসরের সঠিক সময়। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল তারকা।

আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের মধ্য দিয়েই ঘরের মাঠে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত