ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
পাটওয়ারী-আসিফের ভোটার এলাকা বদলের নেপথ্যে কী?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তরের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।
একই সময়ে দুই নেতার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তনকে ঘিরে প্রশ্ন উঠেছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কি তাঁদের জন্য বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা করছে এনসিপি?
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন তিনি। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তা অনুমোদন করে নির্বাচন কমিশন।
অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তাঁর ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য ইসির নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তাঁর আবেদনও অনুমোদন করেছে নির্বাচন কমিশন।
দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা চলছে।
ফলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণে এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঢাকা উত্তরে ভোটার হওয়াকে নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না অনেকে।
এখন প্রশ্ন উঠছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি কি আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করার কথা ভাবছে? নাকি ভোটার এলাকা পরিবর্তনের পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ?
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, এ দুই এলাকা থেকে তাঁদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। সে পরিপ্রেক্ষিতেই তাঁরা নির্বাচনী এলাকা পরিবর্তন করেছেন।
এদিকে, এনসিপির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন নিয়ে পৃথক দুটি পোস্ট করেছেন জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের।
একটি পোস্টে তিনি লেখেন, ‘শুনলাম নাসীর ভাই নাকি ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতেছে! এক্ষেত্রে জামাত থেকে তার প্রতিদ্বন্দ্বী হবেন সাদিক কায়েম। এখন পাটওয়ারী যদি একটু করে তার কামানের গোলাটা জামাতের দিকে ঘুরিয়ে দেন; তাহলে এতোদিন যারা তারে তালি দিছেন তারা এবার গালি দিবেন?’
আলাদা পোস্টে আব্দুল কাদের লেখেন, ‘আসিফ ভাই নাকি ঢাকা উত্তরে নির্বাচন করবেন। এই সিদ্ধান্তটা সুইটেবল। উনার যে ধরনের ক্যারেক্টার, চিন্তাভাবনা; সেটার সঙ্গে ঢাকা উত্তরের পরিবেশ এবং মানুষের চিন্তাভাবনার ভাইভ ম্যাচ করবে। আশাকরছি, ভালো কম্বিনেশন হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি