ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমার কোনো স্পষ্ট আভাস মিলছে না। বরং দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ছিল আলোচনার মাধ্যমে তেহরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো। তবে সাম্প্রতিক বক্তব্যে সেই উদ্যোগের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
কিন্তু ওয়াশিংটনের সেই গুড়ে যেন বালি পড়তে চলেছে! মার্কিন সরকারের এক হেভিওয়েট মন্ত্রী নিজেই এখন খোদ সেই চুক্তির আশা ছেড়ে দেওয়ার কথা বলছেন।
মার্কিন খবর চ্যানেল ‘এবিসি নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি শেষমেশ নাও হতে পারে। তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র কি হাত গুটিয়ে বসে থাকবে? রাইটের কথায় স্পষ্ট একেবারেই না। কথা না শুনলে তেহরানের ওপর একের পর এক হামলা চালিয়ে তাদের পারমাণবিক ঘাঁটিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াই এখন যুক্তরাষ্ট্রের নতুন পথ হতে পারে।
অবশ্য ইরানের দাবি বেশ পুরোনো। তারা শুরু থেকেই বলে আসছে, তারা কোনো বোমা বানাচ্ছে না, বিদ্যুৎ বানানোর জন্যই এসব কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রের মন এতে গলেনি।
ক্রিস রাইট সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যাতে নতুন করে আর কোনো মিসাইল তৈরি বা প্রয়োগ না করতে পারে, সেই পথই তারা বন্ধ করছেন। তবে ইরানে যদি কখনো সরকার বদল হয়, তখন হয়তো নতুন করে আলোচনার রাস্তা খুলতে পারে বলে আশা রাখছেন তিনি।
এদিকে গত জুলাই মাসে দুপক্ষের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া, মাঝদরিয়ায় তেলবাহী জাহাজ আটক করা আর পাল্টাপাল্টি মিসাইল ছোড়া নিয়ে পুরো এলাকা যেন বারুদের স্তূপ হয়ে আছে।
অবশ্য যুদ্ধের আঁচে যখন পুরো মধ্যপ্রাচ্য ফুটছে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেজায় ফুরফুরে মেজাজে আছেন! তিনি গোটা বিষয়টিকে ‘খুব সামান্য একটা ব্যাপার’ বলে উড়িয়ে দিয়েছেন। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলছেন, ‘আরে এটাকে এখনই যুদ্ধ বলা কেন? মাঠের লড়াই তো আপাতত বন্ধই আছে!’
সব মিলিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আপাতত কমার বদলে আরও জটিল হওয়ার দিকেই যাচ্ছে। তবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের আশা, এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে একা থাকতে হবে না; অদূর ভবিষ্যতে বিশ্বের আরও কয়েকটি মিত্রদেশ তাদের পাশে এসে দাঁড়াতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প