×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আজ জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী

২০২৬ অক্টোবর ২২ ১১:২৯:২২

আজ জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ২২ অক্টোবর রাতে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্ম নেওয়া জীবনানন্দ দাশ বাংলা কবিতায় স্বতন্ত্র ধারার প্রবর্তন করেন। জীবদ্দশায় তেমন স্বীকৃতি না পেলেও সময়ের সঙ্গে তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কবি হয়ে ওঠেন। কবি বুদ্ধদেব বসু তাঁকে ‘নির্জনতম কবি’ হিসেবে অভিহিত করেছিলেন।

প্রকৃতি, নিঃসঙ্গতা, বিষণ্নতা ও নগরজীবনের ক্লান্তি তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ঝরা পালক’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’ ও ‘রূপসী বাংলা’। এর মধ্যে ‘রূপসী বাংলা’ প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর। এ ছাড়া তাঁর উপন্যাস ও ছোটগল্পও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

জীবনানন্দ দাশের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল তৎকালীন বিক্রমপুরের কুমারভোগের গাওপাড়া গ্রামে। পদ্মার ভাঙনে গ্রামটি বিলীন হয়ে গেলে ১৮৮৩ সালের দিকে তাঁর পরিবার বরিশালে চলে আসে। বাংলার প্রকৃতি ও মানুষের নিভৃত অনুভূতি তাঁর সাহিত্যকর্মকে আজও পাঠকের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত