ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রীকে
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়া হয়।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মিজানুর রহমান মিনু। গত মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত একটি জনসভায় অংশ নেন তিনি। পরদিন বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে রাজনৈতিক নেতারা
ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাকে দেখতে রামেক হাসপাতালে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।
বুধবার রাতে মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই উপস্থিতিতে দলীয় মতপার্থক্যের বাইরে পারস্পরিক সৌহার্দ্যের চিত্র দেখা যায়।
সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিনু
অসুস্থ থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন ভূমিমন্ত্রী। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন তিনি।
নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে দেশবাসীর কাছে দোয়া চান মিজানুর রহমান মিনু। তিনি লেখেন, তার সুস্থতার জন্য যেন সবাই দোয়া করেন, যাতে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আবারও জনসেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?