ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গোল্ড কার্ড আনছেন ট্রাম্প, কেনা যাবে মার্কিন নাগরিকত্ব
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে নতুন একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব করেছেন, যার জন্য প্রয়োজন হবে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ। এই ‘গোল্ড কার্ড’ দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে। রয়টার্সের খবর।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে ইবি-৫ ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালু করা হবে।
এই নতুন গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ মিলিয়ন ডলার, যা গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, ‘ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে। ’
ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস অনুমোদন করে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল।
ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে 'অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ অভিহিত করে বলেন, ‘প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ