ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইস্টার্ন ব্যাংক ঢাবি’র ৩০২ শিক্ষার্থীকে সাড়ে ২২ লাখ টাকার বেশি বৃত্তি দিয়েছে
ডুয়া নিউজ: ইস্টার্ন ব্যাংক পিএলসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১ সেশনের ৩০২ জন শিক্ষার্থীকে প্রতি জনকে আড়াই হাজার টাকা করে মোট ২২ লাখ ৬৫ হাজার টাকা বৃত্তির অর্থ প্রদান করেছে। ব্যাংকটি ২০২৫ বছরের জন্যও ৪৫ লাখ টাকা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল সম্প্রতি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ব্যাংকটির এমডি ৩০২ শিক্ষার্থীর বৃত্তির অর্থ ছাড়করণ এবং চলতি বছরের জন্য আগের মতো ৪৫ লাখ টাকা বৃত্তি প্রদানের কথা জানান।
প্রসঙ্গত, ইস্টার্ন ব্যাংক প্রতিবছর ডুয়া’র মাধ্যমে ঢাবি শিক্ষার্থীদের ৪৫ লাখ টকা বৃত্তি দিয়ে আসছে। এবার ব্যাংকটি দ্বিতীয় কিস্তির ২২ লাখ ৬৫ হাজার টাকা ছাড় করেছে।
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু ব্যাংকটির এমডি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন ডুয়া’র সিনিয়র সদস্য সৈয়দ আমিনুল রহমান মাইকেল ও গোপাল চন্দ দেবনাথ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের কোম্পানি সচিব আবদুল্লাহ আল মামুন, এফসিএ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)