ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিয়ের আদর্শ বয়স কত, কী বলছে বিজ্ঞান
ডুয়া ডেস্ক: বিবাহের জন্য নির্দিষ্ট কোনো বয়সকে সবার ক্ষেত্রে আদর্শ বা বাধ্যতামূলক বলে নির্ধারণ করা সম্ভব নয়। বিজ্ঞানও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর দেয় না। তবে গাণিতিক সূত্র, বৈজ্ঞানিক গবেষণা এবং সম্পর্ক বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করলে বিয়ের উপযুক্ত সময় সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।
পরিবার, সমাজ কিংবা পারিপার্শ্বিক চাপের কারণে অনেকের মধ্যেই বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, বিয়ের আদর্শ সময় হতে পারে ২৬ বছর বয়স, বিশের দশকের শেষভাগ কিংবা ত্রিশের শুরুর দিক।
বিজ্ঞান ও গণিতের বিচারে বিয়ের জন্য অন্যতম উপযুক্ত বয়স হিসেবে ২৬ বছরকে বিবেচনা করা হয়। কম্পিউটার বিজ্ঞানী ও মনস্তত্ত্ববিদদের লেখা ‘অ্যালগরিদমস টু লিভ বাই’ বইয়ে এ ক্ষেত্রে ‘৩৭ শতাংশ নিয়ম’-এর কথা উল্লেখ করা হয়েছে।
এই নিয়ম অনুযায়ী, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তত ৩৭ শতাংশ বিকল্প বিবেচনা করার পর নেওয়া সিদ্ধান্তটি সবচেয়ে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে।
সাধারণত ১৮ থেকে ৪০ বছর বয়সকে জীবনসঙ্গী খোঁজার প্রধান সময় হিসেবে ধরা হয়। এই সময়সীমার ৩৭ শতাংশ অতিক্রম করলে বয়স দাঁড়ায় ২৬ বছরে। গবেষকদের মতে, এই বয়সে একজন মানুষের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা তৈরি হয়। একই সঙ্গে অতিরিক্ত বিচার-বিশ্লেষণের কারণে সিদ্ধান্তহীনতায় ভোগার আশঙ্কাও তুলনামূলকভাবে কম থাকে।
উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষদের বিয়ের গড় বয়স যথাক্রমে ২৮ ও ৩০ বছর।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান