ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন বিধিনিষেধ আনছে মেটা
নিজস্ব প্রতিবেদক: কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের সময় কমানোর পাশাপাশি অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা। নতুন বিধিনিষেধের আওতায় প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণের পাশাপাশি রাতে অ্যাপ দুটি ব্যবহার করা যাবে না। স্কুল চলাকালে নোটিফিকেশন পাঠানো বন্ধ রাখার পাশাপাশি অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগও সীমিত করা হবে। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে চলা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এসব বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা।
মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন বিধিনিষেধ ধাপে ধাপে আরোপ করা হবে। তবে ব্যবহারকারীদের বয়স যাচাইসংক্রান্ত কিছু পরিবর্তন কার্যকর করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
নতুন বিধিনিষেধের আওতায় কিশোর-কিশোরীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করতে পারবে। তবে অভিভাবকেরা চাইলে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে সন্তানকে অতিরিক্ত সময় অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটি ব্যবহার করা যাবে না। এ ছাড়া সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কিশোর-কিশোরীদের কাছে ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোটিফিকেশন পাঠানো হবে না। দীর্ঘ সময় ধরে অ্যাপ ব্যবহার করলেও সতর্কবার্তা দেখানো হবে।
কিশোর-কিশোরীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের আধেয় বা কনটেন্ট দেখবে, সে বিষয়েও নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের আগ্রহ ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে বাছাই করা কনটেন্টের পরিবর্তে সাধারণ ফিড দেখানো হবে। কিশোর-কিশোরীদের পোস্টে লাইক দেওয়ার সংখ্যা গোপন রাখার পাশাপাশি বেশ কিছু ফিল্টার ব্যবহারের সুযোগও সীমিত করা হবে।
প্রসঙ্গত, ব্যবহারকারীদের বয়স যাচাই করার প্রযুক্তি উদ্ভাবনে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে মেটা। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত করে মুছে ফেলার কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি