ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলন করবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে সেপ্টেম্বরের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সনদ বাস্তবায়নে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ মহিলা মাদরাসা মাঠে উপজেলা জামায়াতের ৬৫০ ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত, বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছিল। সেখানে নির্বাচিত সরকার ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে উল্লেখ ছিল। কিন্তু ক্ষমতায় এসে সরকার সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। তারা এখন জুলাই সনদ অস্বীকারের চেষ্টা করছে। এক কথায়, সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তাদের সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘সেপ্টেম্বরে সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। আমরা আশা করব, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অধিবেশন ডেকে তা বাস্তবায়ন করবে। অন্যথায় জনগণকে নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্থানীয় সরকার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দলীয়করণ করা হচ্ছে, যা অসাংবিধানিক। নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রশাসক নিয়োগ না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। এতে জনগণের ভোগান্তি কমবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘এ দেশে সব বিষয় নিয়ে কথা বলার একজন মন্ত্রী রয়েছেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে কথা বলেন এবং জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য রাখেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে তার খেয়াল নেই।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। সবদিকে শুধু সরকার দলীয় লোকদের মারামারি দেখতে পাচ্ছি। দেশে উন্নয়নের বৈষম্য চলছে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্য তার এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করবেন, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এটি বেমানান এবং এর মাধ্যমে বিরোধী দলের সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকাতেও আমাদের নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হোক।’
সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি ছিলেন। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ