ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
নেপালে বন্যায় আটকা তাসরিফ, নিরাপদ অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক: আকস্মিক বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত নেপাল। দেশটির হিমালয় অঞ্চলের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে নেপালে অবস্থানরত বাংলাদেশের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীদের নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
তবে নেপালে শুটিং করতে যাওয়া ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে রয়েছে। সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, অপু বিশ্বাসসহ শুটিং ইউনিটের সবাই ভালো আছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বন্ধুদের সঙ্গে নেপাল ভ্রমণে যাওয়া কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান সেখানে আটকা পড়েছেন।
আগস্টের শুরু থেকে নেপালের বিভিন্ন লোকেশনে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, মুরতজা পলাশ, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে। নেপালের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের খবর ছড়িয়ে পড়ার পর সিনেমাটির শিল্পী-কলাকুশলীদের নিয়ে ভক্ত ও স্বজনদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। পরে নির্মাতা জানান, শুটিং ইউনিটের সবাই নিরাপদে আছেন। নির্ধারিত ফ্লাইটে আজই তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
বর্তমানে পোখারায় অবস্থান করছেন অপু বিশ্বাস। বন্যার প্রভাব তাঁদের শুটিং এলাকায় তেমন পড়েনি জানিয়ে তিনি বলেন, ‘আমরা পোখারাতে আছি। নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব।’
দেশে ফিরে সন্তানকে কাছে পাওয়ার জন্য দোয়া চেয়ে অপু আরও বলেন, ‘সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’
নেপালের বন্যার খবর প্রকাশের পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও প্রিয়জন ফোন ও বার্তার মাধ্যমে তাঁদের খোঁজ নিয়েছেন বলেও জানান অপু। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বন্ধুদের নিয়ে নেপালে বেড়াতে গিয়ে আকস্মিক বন্যার কারণে আটকা পড়েছেন তাসরিফ খান। এক ভিডিও বার্তায় নেপালের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি।
তাসরিফ বলেন, ‘নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা শুধু বাড়ার সংবাদ আসতেছে। আমরা নিরাপদেই আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এই মুহূর্তে চাইলেও দেশে ফিরতে পারছেন না বলে জানান তাসরিফ। তিনি বলেন, ‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারব না। আমরা যে রাস্তা দিয়ে যাব, একটু আগে খবর পেলাম এই রাস্তায় আজ (২৬ আগস্ট) সকালে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সরকারিভাবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, তাই আমরা চাইলেও দেশে ফিরতে পারতেছি না।’
পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তাসরিফ। অন্যদিকে ‘শিকার’ সিনেমার শিল্পী-কলাকুশলীরা নিরাপদে থাকায় স্বস্তি ফিরেছে তাঁদের পরিবার ও ভক্তদের মধ্যে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজই দেশে ফেরার কথা রয়েছে অপু বিশ্বাসসহ সিনেমাটির পুরো টিমের।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন