ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ফি ছাড়াই নাসা স্পেস অ্যাপসে অংশ নেওয়ার সুযোগ, আবেদন যেভাবে

২০২৬ আগস্ট ২৭ ১৯:৪৯:৩৭

ফি ছাড়াই নাসা স্পেস অ্যাপসে অংশ নেওয়ার সুযোগ, আবেদন যেভাবে

পার্থ হক: মহাকাশ, পৃথিবী ও প্রযুক্তি নিয়ে বাস্তব বিশ্বের নানা সমস্যার সমাধান খুঁজতে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গবেষক, ডেভেলপার, প্রকৌশলী, ডিজাইনার, উদ্যোক্তা ও মহাকাশপ্রেমীদের জন্য আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে NASA Space Apps Challenge 2026। দুই দিনব্যাপী এই বৈশ্বিক হ্যাকাথন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ নভেম্বর। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে অংশ নিতে কোনো ফি দিতে হবে না।

নিবন্ধন শুরু ২৬ আগস্ট

NASA Space Apps Challenge-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ২০২৬ সালের আয়োজনের নিবন্ধন শুরু হয়েছে ২৬ আগস্ট। বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী অংশগ্রহণকারীরা অনলাইনে নিবন্ধন করে হ্যাকাথনে অংশ নিতে পারবেন। আয়োজনটি একই সঙ্গে বিভিন্ন স্থানীয় ভেন্যুতে এবং ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হবে। কাছাকাছি কোনো স্থানীয় ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ না থাকলে Universal Event-এর মাধ্যমেও অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে।

কারা অংশ নিতে পারবেন

Space Apps-এ অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কোনো বয়স, দক্ষতা বা পেশাগত পটভূমি বাধ্যতামূলক নয়। মহাকাশ ও বিজ্ঞানের প্রতি আগ্রহ রয়েছে এমন বিভিন্ন বয়স ও দক্ষতার মানুষ এতে অংশ নিতে পারেন। একা বা দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে ১৮ বছরের কম বয়সী অংশগ্রহণকারীদের নিবন্ধনের ক্ষেত্রে অভিভাবক বা আইনগত অভিভাবকের সম্পৃক্ততা এবং পুরো আয়োজনজুড়ে তাদের সঙ্গে থাকা বাধ্যতামূলক।

২০২৫ সালের আয়োজনের তথ্য অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ছয়জন সদস্য থাকতে পারেন। গত বছর ১৬৭টি দেশ ও অঞ্চলের ১ লাখ ১৪ হাজারের বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী ৫৫১টি স্থানীয় ইভেন্টে অংশ নিয়েছিলেন এবং ১১ হাজার ৫১১টি প্রকল্প জমা দিয়েছিলেন।

কী নিয়ে কাজ করতে হবে

দুই দিনের এই হ্যাকাথনে অংশগ্রহণকারীরা NASA এবং অংশীদার মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য ব্যবহার করে বাস্তব বিশ্বের বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করবেন। NASA-এর বিষয় বিশেষজ্ঞদের তৈরি বিভিন্ন চ্যালেঞ্জের ওপর কাজ করতে হবে দলগুলোকে। এসব চ্যালেঞ্জের মধ্যে সফটওয়্যার উন্নয়ন, জ্যোতির্পদার্থবিজ্ঞান, মহাকাশ অনুসন্ধান, কৃষি, গল্প বলা এবং আরও নানা বিষয় রয়েছে।

ফলে অংশগ্রহণকারীদের কাজের ক্ষেত্র হিসেবে মহাকাশ ও পৃথিবীবিজ্ঞান, জলবায়ু ও পরিবেশ, স্যাটেলাইট ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, গবেষণা ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্র বেছে নেওয়ার সুযোগ থাকবে।

অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

NASA Space Apps Challenge-এ অংশগ্রহণের জন্য কোনো ফি নেই। অফিসিয়াল শর্ত অনুযায়ী, স্থানীয় ইভেন্ট আয়োজকরাও অংশগ্রহণকারীদের কাছ থেকে হ্যাকাথনে অংশ নেওয়ার জন্য কোনো অর্থ নিতে পারবেন না।

কীভাবে অংশ নেবেন

প্রথমে NASA Space Apps Challenge-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ২০২৬ সালের আয়োজনের জন্য নিবন্ধন করে পছন্দের স্থানীয় ইভেন্ট নির্বাচন করতে হবে। স্থানীয় ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ না থাকলে Universal Event বেছে নেওয়া যাবে।

নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য NASA Space Apps Challenge-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:spaceappschallenge.org

বিশেষ দ্রষ্টব্য: আয়োজকদের ২০২৬ সালের অংশগ্রহণের শর্তে চীনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। তাই নিবন্ধনের আগে অফিসিয়াল শর্তাবলি দেখে নেওয়া উচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ডুয়া ডেস্ক: টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ... বিস্তারিত