ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নারী চালক নিয়োগ দেবে বিআরটিসি
নিজস্ব প্রতিবেদক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘মহিলা বাস সার্ভিস (গোলাপী বাস)’-এর জন্য চালক নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। অস্থায়ী ভিত্তিতে কিছুসংখ্যক নারী চালক নিয়োগের লক্ষ্যে ‘ওয়াক ইন ইন্টারভিউ’ বা সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করেছে সংস্থাটি।
গাজীপুরের জয়দেবপুরে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন প্রাথমিক নির্বাচনী পরীক্ষা (গাড়ি চালনা) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীদের সেখানে উপস্থিত হতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী চালক পদে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
এ ছাড়া আবেদনকারীর ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বর্তমানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারাও বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে দুই মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে চালকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করপোরেশন বহন করবে। প্রশিক্ষণ শেষে ‘রোড পারফরম্যান্স টেস্ট’-এ উত্তীর্ণ হলে বিআরটিসির প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিক চালক পদে নিয়োগ দেওয়া হবে।
তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থীর অগ্রাধিকার বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপিসহ উপস্থিত থাকতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত