ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ফেনীতে অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক: মুহুরী-কহুয়া ও সিলোনীয়া নদীতে বাঁধের নির্মাণকাজ শুরু হবে সেপ্টেম্বরে। এর উদ্ধোধনে ফেনী আগামী মাসে ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব জানালেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার পরশুরামে সুবারবাজার ও ঘাটঘর এলাকা ঘুরে দেখেন তিনি। এরপর সাংবাদিকদের বলেন, ‘ভারত থেকে পাহাড়ি ঢল নেমে প্রতি বছর এই এলাকা ভাসিয়ে নেয়। মানুষের কষ্টের শেষ থাকে না। তাই এ অঞ্চলের মানুষকে বন্যার হাত থেকে বাঁচতে আমরা অগ্রাধিকার প্রকল্প হিসেবে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছি।’
‘চব্বিশের ভয়াবহ বন্যার কথা আমরা ভুলে যাইনি। একারণে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ নির্মাণ করব। ফেনীর তিন নদীর বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্পে একনেক সভায় ১৫৪২ কোটি ১৬ লাখ টাকার বরাদ্দ অনুমোদন হয়েছে। প্রথমে আমরা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া অংশে বাঁধ নির্মাণ ও মেরামত করব। পরবর্তী ধাপে ফেনী সদর ও সোনাগাজীতে কাজ করা হবে’- যোগ করেন তিনি।
বাঁধের উপর বসবাস করা পরিবারগুলোর বিষয়ে মন্ত্রী বললেন, ‘আমরা তাদের অন্যত্র পুনর্বাসন করব। তাদের জন্য প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করা হবে। আবার বাঁধ মেরামত ও সম্প্রসারণের প্রয়োজনেও জমি অধিগ্রহণ করা হতে পারে।’
সফরে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ছিলেন ফেনী -১ আসনের এমপি রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানু, ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন মজুমদার, বেলাল উদ্দিন, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)