ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মক্কা ডিফেন্স প্যাক্টে অংশগ্রহণে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্টে অংশগ্রহণের ব্যাপারে আমরা আগ্রহ প্রকাশ করেছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে আগ্রহ আছে। মিডল ইস্টের অংশীদাররা, মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীদাররা এখন বাংলাদেশের লিডারশিপ, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন।’
মক্কা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘মক্কা নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে সবসময়ই একটা আলাদা জায়গা রয়েছে। যদি ইসলামিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা চুক্তি হয় তাহলে সেখানে না যাওয়াই অস্বাভাবিক। বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।’
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি।’
এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, ‘কারা এই রিপোর্ট করেছেন? তাদের কি আবার ২০০৮-এর জ্বালা উঠেছে নাকি? মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা?’
গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ফরেন পলিসির (পররাষ্ট্র নীতির) একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছি। মজবুত ভিত্তি এখন। এ অনুযায়ী আমরা কাজ করব। আমরা দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় সম্পর্ক স্থাপন করব শক্তিশালী অবস্থানে থেকে। আমরা দেশের ভাবমূর্তি, গ্রহণযোগ্যতা নতুন উচ্চতায় নিয়ে যাব।’
এর আগে আজ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্পর্কে কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে। দুই দেশের আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।’
ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের স্বার্থ বজায় রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তাঁর অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)