ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে মাদ্রাসা অধিদপ্তরকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। আগামী ১৫ দিনের মধ্যে বদলি কার্যক্রমের বিষয়ে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে। তবে ঠিক কবে থেকে বদলি শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।
বুধবার (১৯ আগস্ট) রাতে মাদ্রাসা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বদলি কার্যক্রমের বিষয়ে বুধবার মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এতে আগামী ১৫ দিনের মধ্যে বদলি কার্যক্রম কীভাবে শুরু করা যায়, সে বিষয়ে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, বদলির ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, কীভাবে প্রক্রিয়াটি পরিচালনা করা হবে fএসব বিষয় নিয়ে অধিদপ্তরের পক্ষ থেকে সভা করা হবে। সভার পর একটি প্রস্তাব তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে।
মন্ত্রণালয় প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দিলে এরপরই বদলি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। তার আশা, খুব শিগগিরই এ কার্যক্রম চালু করা সম্ভব হবে।
বদলির ক্ষেত্রে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া ৫ হাজার শিক্ষককে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বদলি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নারী শিক্ষকদেরও অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি, ফাজিল পর্যায়ের ৯৯৩টি এবং কামিল পর্যায়ের ১৮৪টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।
মাদ্রাসা অধিদপ্তর প্রস্তাবনা তৈরি ও মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার পর বদলি কার্যক্রম শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর