ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কলকাতার হোটেলে আগুনে নি'হত ৯, শনাক্ত ৫ বাংলাদেশিসহ ৬ জন
আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় গভীর রাতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্তদের পাঁচজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে এখনো তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পরিচয় শনাক্ত হওয়া বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তাঁরা হলেন শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী। এছাড়া ঢাকার সাভারের আহামেদ বাবুর পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয়ও শনাক্ত হয়েছে।
শর্ণশিষ দত্তের জন্ম ২০ ডিসেম্বর ২০২৩। তাঁর বাবার নাম দেবাশিস দত্ত। তাঁর ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।
আফসানা শিম্মিনের জন্ম ৬ জানুয়ারি ১৯৯৯। তাঁর বাবার নাম মো. আকরাম আলী। তাঁর ঠিকানাও আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।
দেবাশিস দত্তের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭। তাঁর বাবার নাম দিলীপ কুমার দত্ত। তাঁর ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।
মো. আকরাম আলীর জন্ম ১৬ জুন ১৯৬২। তাঁর বাবার নাম ইয়াসিন আলী। তাঁর ঠিকানা থানাপাড়া, ৪, মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া মডেল, কুষ্টিয়া হেড পোস্ট অফিস, কুষ্টিয়া।
আহামেদ বাবুর জন্ম ২৬ ফেব্রুয়ারি ২০২৩। তাঁর বাবার নাম আদম আলী। তাঁর ঠিকানা বেগুনবাড়ি, সাভার, আমিনবাজার, ঢাকা–১৩৪৮।
ঝাড়খণ্ডের সন্দীপ পাসওয়ানের বয়স ১৯ বছর। তাঁর বাবার নাম প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর। তাঁর ঠিকানা গ্রাম পিলমউ, পোস্ট খারিওডিহ, থানা হেরোডিহ, জেলা গিরিডি, ঝাড়খণ্ড–৮১৫৩১৪।
কলকাতার ওই অগ্নিকাণ্ডে নিহত আরও তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর