ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ঐতিহাসিক জয়ের পর সংবর্ধনা পাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানো বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নবগঠিত ১৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জেতা বাংলাদেশ দলের বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের অভ্যর্থনা দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।
রোববার ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে এক দিন হাতে রেখেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয় এবং টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়।
ঐতিহাসিক এই জয়ের পর দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশ দলকে কীভাবে সংবর্ধনা দেওয়া হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিস্তারিত জানানো হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের