ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নারীর গোপন ছবি তোলার অভিযোগে মেট্রো নিরাপত্তাকর্মী বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি মেট্রোর ভেতরে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছে চলন্ত ট্রেনের একটি কামরায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ট্রেনের অন্য যাত্রীরা ওই সিআইএসএফ কর্মকর্তাকে ঘিরে ধরলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা কর্মকর্তার মুঠোফোনের গ্যালারি দেখতে চান।
গ্যালারি পরীক্ষা করে ওই নারীর ছবি পাওয়া যায় বলে ভিডিওতে দেখা যায়। এরপর যাত্রীরা ছবিগুলো মুছে ফেলার জন্য কর্মকর্তাকে চাপ দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীদের সঙ্গে ওই কর্মকর্তার হাতাহাতি শুরু হয়।
ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে সিআইএসএফ। একই সঙ্গে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মেট্রো পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ না করায় বিষয়টি বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সিআইএসএফের কাছে পাঠানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে