ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তিন বছরে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যার হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ অবস্থা থেকে উত্তরণে আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে বলে জানিয়েছেন তিনি।
চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।
রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিশেষ সূত্র জানায়, সব ধরনের প্রটোকল আগে থেকেই নিষিদ্ধ করে প্রশাসনের সংশ্লিষ্টদের কাছে বার্তা পাঠানো হয়েছিল। তবে মন্ত্রীর আগমনের খবর গোপন থাকেনি। দ্রুতই খবর ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে মন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে তৎপরতা শুরু হয়। কোথায়, কখন কোন হাসপাতালে মন্ত্রী ঢুকে পড়েন, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়।
সকালের দিকে হঠাৎ জিপে করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। এরপর তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরে ওষুধের মজুতও পরীক্ষা করে দেখেন তিনি। পাশাপাশি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপির নেতারাও সেখানে ছুটে আসেন।
দুটি হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, ঝিনাইদহ ২৫০ শয্যার সদর হাসপাতাল কর্তৃপক্ষও সতর্ক হয়ে ওঠে। সকাল ৮টার পরপরই কর্মরত চিকিৎসকেরা একে একে উপস্থিত হতে থাকেন। পাল্টে যায় নিত্যদিনের চিত্র। তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সকাল ৭টার আগেই সদর হাসপাতালে হাজির হন। পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেন তিনি।
মহেশপুর ও কোটচাঁদপুর হয়ে দুপুরের দিকে স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি সরকারের স্বাস্থ্যসেবা নিয়ে মেগা পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। গত ছয় মাসে সারা দেশের হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত