ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ দলের পেসারদের দাপটে ঘরের মাঠেই চাপে পড়েছে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। বড় কোনো অঘটন না ঘটলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের নতুন ইতিহাস গড়ার সুযোগ এখন নাজমুল হোসেন শান্তদের সামনে।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পরাজয় এড়াতে লড়ছে প্যাট কামিন্সের দল। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে রেখেছেন বাংলাদেশের হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুক্রবার দিনের খেলা শেষে মিরাজ ৩২ এবং মাহমুদ ১৩ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতেই মাহমুদ ১৪ রানে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন মিরাজ। শেষ পর্যন্ত ৬৫ রান করেন তিনি। তাইজুল ১৭ এবং তাসকিন আহমেদ অপরাজিত ১৪ রান করে সাধ্য অনুযায়ী তাঁকে সহায়তা করেন। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪২৬ রান।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আটজন বোলার ব্যবহার করেও বাংলাদেশকে দ্রুত অলআউট করতে পারেননি। জশ হ্যাজলউড ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক পেয়েছেন ৭৯ রানে ২ উইকেট। এ ছাড়া ৭৫ রানে ১ উইকেট এবং নাথান লায়ন ১০২ রানে ১ উইকেট নিয়েছেন।
এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে শেষ হওয়ায় ২২৮ রানের ঘাটতি নিয়ে ডারউইনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি তাদের। দুই ওপেনার ট্রাভিস হেড ১৭ এবং জ্যাক ওয়েদারাল্ড শূন্য রানে দ্রুত আউট হন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান মাহমুদই দুজনকে ফিরিয়ে দেন। তিন নম্বরে নেমে মার্নাস লাবুশেনও ৩১ রানের বেশি করতে পারেননি।
৭৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। স্মিথ ৪৪ রান করে মিরাজের বলে আউট হন। তবে শনিবার দিনের খেলা শেষে অপরাজিত রয়েছেন গ্রিন, তাঁর সংগ্রহ ৪৩ রান। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি, অপরাজিত ১৯ রানে।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। ফলে এখনো বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। ঐতিহাসিক জয়ের স্বপ্ন নিয়ে চতুর্থ দিনের খেলায় নামবে বাংলাদেশ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)