ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ঝিনাইদহে সাবেক এমপিসহ আওয়ামী লীগের পাঁচজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাতে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
হুমায়ুন কবির জানান, গত ৫ আগস্ট শৈলকুপায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, একই মামলায় অপর চারজনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্তারুজ্জামান জানান, গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন উপজেলার দূরসর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদসা আলমগীর, ভাটপাড়া গ্রামের আজিজুল ইসলাম, মাধবপুর গ্রামের হাসিবুল ইসলাম এবং সারুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)