ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের আরও টেস্ট চান গিলেস্পি

২০২৬ আগস্ট ১৫ ১৭:৫২:২০

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের আরও টেস্ট চান গিলেস্পি

স্পোর্টস ডেস্ক: সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। সেবার দুই ম্যাচের সিরিজের দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১৩২ রানে। মাত্র ৪২.২ ওভার ব্যাট করতে পেরেছিল টাইগাররা। সবকটি উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ছিল মাত্র ৯৭ রান।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে সেই প্রথম টেস্টের প্রথম দিনের যেন প্রতিশোধই নিল বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা।

স্বাগতিক অস্ট্রেলিয়া কোনোমতে দুই সেশন পার করলেও দ্রুতই অলআউট হয়ে যায়। তাদের প্রথম ইনিংস থামে ১৯৮ রানে। অস্ট্রেলিয়া ব্যাট করেছে মাত্র ৫৩ ওভার।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬১ রান। ফলে তৃতীয় দিন শেষে স্বাগতিকেরা এখনো ৬৭ রানে পিছিয়ে রয়েছে।

তৃতীয় দিনের খেলা শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। টাইগারদের এমন দাপুটে ক্রিকেটে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি।

সংবাদমাধ্যমকে গিলেস্পি বলেন, ‘বর্তমান বাংলাদেশ দলের পেস আক্রমণের গভীরতা আছে। ওরা এখন আর একজন বা দুইজন বোলারের ওপর নির্ভরশীল নয়। সব সংস্করণের জন্য কোচিং স্টাফরা অনেকগুলো পেসার তৈরি করছে। পেস আক্রমণে এই গভীরতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।’

ডারউইন টেস্টে পেসারদের পারফরম্যান্স নিয়ে গিলেস্পি আরও বলেন, ‘হাসানের কথা বলতেই হবে। ইবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও। এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। শরীফুল পরের টেস্ট খেলতে পারবে। দলে যোগ দিচ্ছে। নাহিদ রানাকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে।’

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নিয়মিত টেস্ট ম্যাচ আয়োজনের পক্ষে গিলেস্পি। তিনি বলেন, ‘ডারউইনে দুই টেস্টের মাঝে ২৩ বছরের ব্যবধান অনেক বেশি। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়া খেলতে আসা উচিত। ওরা অবশ্যই সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেডের মতো বড় মাঠে খেলতে চাইবে। ভবিষ্যতে এমন কিছু হবে আশা করছি।’

আগামী দশকে বাংলাদেশ আরও অনেক তারকা ক্রিকেটার পাবে বলেও বিশ্বাস করেন গিলেস্পি। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রিয় ক্রিকেটার অনেকেই আছে আমার। তামিম একজন ওয়ান্ডারফুল প্লেয়ার ছিল। মোহাম্মদ রফিককে আমার ভালো লাগত, দারুণ ক্রিকেটার। মাশরাফিও দারুণ। অনেক বছর খেলেছে, নেতৃত্ব দিয়েছে। অনেক গ্রেট প্লেয়ার আছে বাংলাদেশের। আগামী দশকে আরও অনেক হিরো তৈরি হবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৩৩ টাকা... বিস্তারিত