ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইরানে হামলা নিয়ে ক্ষমা চাইবেন না ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলার কারণে দেশে তেলের দাম বেড়ে গেলেও এ জন্য তিনি কখনো ক্ষমা চাইবেন না। তাঁর মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এই বাড়তি দাম মেনে নেওয়া উচিত।
শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশে ট্রাম্প বলেন, তেলের জন্য তাঁদের কিছুটা বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর জন্য এই বাড়তি খরচ মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের মদদদাতা দেশ বলেও উল্লেখ করেন।
তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের আর্থিক ক্ষতির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানে হামলা চালিয়ে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তাঁর ভাষায়, এখন মানুষকে ৪ ডলার খরচ করতে হচ্ছে, যা ঠিক আছে। তিনি সঠিক কাজ করেছেন এবং এ জন্য কখনো ক্ষমা চাইবেন না।
ট্রাম্পের এই বক্তব্যের কিছু আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা-দুটিই প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৪ ডলার ছাড়িয়েছে। এক বছর আগেও এই দাম ছিল ৩ ডলারের কাছাকাছি।
তবে ট্রাম্প তেলের এই মূল্যবৃদ্ধিকে যতটা সামান্য হিসেবে দেখছেন, সাধারণ আমেরিকানরা তা মনে করছেন না। সিএনএনের একটি জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ আমেরিকান মনে করেন, এই যুদ্ধের কারণে মানুষের জীবন ও অর্থের যে বিপুল ক্ষতি হয়েছে, তার কোনো সার্থকতা নেই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর