ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ভিকারুননিসা নূন স্কুলে ধর্ষণবিরোধী বিক্ষোভ
ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম ও ধর্ষণের ঘটনা বেড়েছে। এবার দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে যাওয়া ও এতে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলী রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে এ বিক্ষোভ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা- ‘ছাত্রীরা আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’, ‘আমাদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোনের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
ভিকারুননিসার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রী বলেন, “ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ যদি কিছু করতে না পারে, তাহলে এমন পুলিশ আমাদের দরকার নেই।”
তিনি আরও বলেন, “আমরা দুপুর ১২টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। তবে সরকার কোনো উদ্যোগ না নিলে আমাদের আন্দোলন চলতে থাকবে।”
এ সময় তারা দূর-দূরন্ত থেকে আসেন, এবং তাদের বাবা মা বাড়িতে দুশ্চিন্তায় থাকেন বলে জানান। এছাড়াও তারা নিরাপদে ঘরে ফিরতে এবং প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)