ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
‘দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত’
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লিতে শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে ভারত সফরের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। এই আমন্ত্রণগুলো জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে আমি আপনাদের জানাব।’
একই ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা নিয়েও মন্তব্য করেন জয়সওয়াল। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের একটি চলমান ব্যবস্থা রয়েছে।’
এ ছাড়া বিদ্যুৎ বা গ্যাসের অতিরিক্ত কোনো অনুরোধ এলে তা ‘নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে’ বলে জানান তিনি।
জয়সওয়াল আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং বিভিন্ন বিষয় প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে আলোচনা ও সমাধান করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে