ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে। সংগঠনের সম্ভাব্য পাঁচ বা সাত সদস্যের আংশিক কমিটির প্রস্তাব বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে বর্তমান কমিটির শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। দুই বছর মেয়াদি ওই কমিটির সময়সীমা শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের দাবি জোরালো হয়েছে। পাশাপাশি পদপ্রত্যাশী নেতাদের তৎপরতাও বেড়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতা সাক্ষাৎ করেন। বৈঠকটি সংক্ষিপ্ত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের দাবি, সাক্ষাতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ও ত্যাগের প্রশংসা করেন তারেক রহমান। সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি নেতাদের জানান। বিদায়ী নেতাদের পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনে দায়িত্ব দেওয়ার বিষয়েও তিনি অবহিত করেন।
এ সময় বিদায়ী নেতারা তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা প্রকাশ করেন। ভবিষ্যতে দল থেকে রাজপথ বা সাংগঠনিক যে দায়িত্ব দেওয়া হবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রতিশ্রুতিও দেন তারা।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন। একই পোস্টের শেষ দিকে আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনায় শেষ মুহূর্তের লবিং-তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন পদপ্রত্যাশীরা। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগও করছেন তারা। বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তারেক রহমান বিভিন্ন মাধ্যমে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন এবং পুরো প্রক্রিয়াটি নিজেই তদারক করছেন।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন সেশনের একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে ২০০৮-০৯ সেশন থেকে মঞ্জুরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, সাফি ইসলাম ও এইচ এম আবু জাফরের নাম রয়েছে।
২০০৯-১০ সেশন থেকে সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ফারুক আহমেদ, মোস্তাফিজ ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান ও শরীফ প্রধান শুভ আলোচনায় রয়েছেন। ২০১০-১১ সেশন থেকে যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ ও সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকও শীর্ষ পদপ্রত্যাশী।
এ ছাড়া ২০১১-১২ সেশন থেকে আব্দুর রহিম রনি, তারেক হাসান মামুন, ইব্রাহিম খলিল, রাজু আহমেদ, গাজী সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নামও আলোচনায় রয়েছে।
২০১২-১৩ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সৈকত মোর্শেদ ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন শীর্ষ পদ পেতে তৎপর রয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুমও আলোচনায় রয়েছেন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদও কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন।
তবে নতুন কমিটি কোন সেশনকে ভিত্তি করে গঠন করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়ায় সংগঠনটির পরবর্তী অধ্যায় শুরু হওয়ার অপেক্ষা তৈরি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ