ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হাসানের ছয় উইকেটে ১৯৮ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক:২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংসে ১৯৮ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এই কৃতিত্বের বড় অংশজুড়ে ছিলেন পেসার হাসান মাহমুদ। তিনি একাই শিকার করেছেন অস্ট্রেলিয়ার ৬ উইকেট। বাকি ৪ উইকেট নিয়েছেন অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের গতির তাণ্ডবের দিনে অস্ট্রেলিয়ার হয়ে একাই ত্রাতার ভূমিকায় ছিলেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। ১০৯ বলে ৭১ রান করা স্মিথকে ফিরিয়েছেন দিনের সেরা পারফর্মার হাসান মাহমুদ। দিন শেষে স্মিথকে আউট করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
ডারউইন টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য ছিল উজ্জ্বল। পেসারদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দুইশ রানের নিচে মাত্র ১৯৮ রানে থামিয়েছে বাংলাদেশ। জবাবে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে টাইগাররা।
৬ উইকেটের মধ্যে কোনটি বেশি বিশেষ-সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, ‘আমার মনে হয় সবগুলো উইকেটই স্পেশাল। ৫টা না হলে তো ৫ উইকেট হত না। টিম এফোর্ট ছিল আমাদের। সকাল থেকে মাঠে যে এফোর্ট দিয়ে গেছে সবাই, তাদেরকে কৃতিত্ব দিতে চাই। মাঠে সবাই যেভাবে সাপোর্ট দিয়েছে। অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি।’
পরে স্মিথের উইকেট নিয়ে আলাদা করে হাসান বলেন, ‘স্মিথের উইকেটটা বলব (বেশি স্পেশাল)। কারণ সে প্রেডিক্ট করতে পারছিল না যে আমি কী করব। আমার মনে হচ্ছিল যে সে কিছু একটা করতে যাবে। তো আমি বাউন্সার দিলে সে মিস করেছে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)