ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
পদত্যাগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলটির স্থায়ী কমিটি ও মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহুল কবীর রিজভী জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার কারণেই মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরপরই তিনি দলীয় পদগুলো থেকে পদত্যাগ করেন।
মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময়ও তিনি দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছয়বার কারাবন্দি হন। বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেওয়ার কারণে তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হওয়ার পর দলীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ দুই পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগে তার রাজনৈতিক দায়িত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু