ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
বাবাকে কতটা জানেন? জেনে নিন ২৫ প্রশ্নে
নিজস্ব প্রতিবেদক: বাবা দিবস উপলক্ষে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস মনোবিদ, গবেষক, লেখক, সম্পর্কবিশেষজ্ঞ ও পরিচিত ব্যক্তিদের কাছ থেকে এমন কিছু প্রশ্ন সংগ্রহ করেছিল, যেগুলো বাবার সঙ্গে অর্থবহ ও হৃদয়ছোঁয়া আলাপের সূচনা করতে পারে। বাবার জীবন, শৈশব, পরিবার, সন্তান পালনের অভিজ্ঞতা, স্বপ্ন ও প্রাপ্তি সম্পর্কে জানতে এসব প্রশ্ন কাজে লাগতে পারে।
আপনি বাবার সম্পর্কে কতটা জানেন, তা মিলিয়ে নিতে পারেন প্রশ্নগুলোর মাধ্যমে। উত্তরগুলো জানা না থাকলে বাবার সঙ্গে বসুন, চা-কফি খান। এরপর তাঁকে জিজ্ঞেস করুন-
শৈশব ও বেড়ে ওঠা
১. ছোটবেলায় আপনার সবচেয়ে কাছের বন্ধু কারা ছিলেন? তাঁদের সঙ্গে আপনার কেমন সময় কেটেছে? অবসর সময় কীভাবে কাটাতেন?
২. পরিবারে আপনার ভূমিকা কী ছিল? ভাইবোনদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল?
৩. আপনার চোখে একজন আদর্শ বাবা কেমন হওয়া উচিত?
৪. যে বাড়িতে বড় হয়েছেন, সেটি কেমন ছিল? কোথায় খেলতেন, কোথায় খেতেন? ছোটবেলায় আপনার পছন্দের খাবার কী ছিল?
৫. আপনার প্রথম চাকরি কী ছিল? সেই অভিজ্ঞতা কেমন?
৬. মা-বাবার পরিচয় ও প্রেমের গল্প কীভাবে শুরু হয়েছিল? মা-বাবার বিয়ের গল্পটা জানুন।
৭. প্রথমবার আমাকে কোলে নেওয়ার, একা সামলানোর দিনটি কি মনে আছে?
৮. আমার দেওয়া সবচেয়ে প্রিয় উপহার বা প্রশংসা কোনটি?
৯. আমার শৈশবের কোন বিষয়টি সবচেয়ে বেশি আপনাকে দুশ্চিন্তায় রাখত?
১০. দাদার সঙ্গে আপনার সম্পর্ক আপনাকে কেমন বাবা হতে সাহায্য করেছে?
১১. আমাকে বড় করে তোলার সময় সবচেয়ে সহজ ও সবচেয়ে কঠিন ব্যাপারটা কী ছিল?
১২. নিজের শৈশবের কোন ভালো জিনিসগুলো আমার মধ্যে দেখতে চেয়েছিলেন? আর কোন কষ্টগুলো থেকে আমাকে দূরে রাখতে চেয়েছিলেন?
১৩. আমাকে নিয়ে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কী?
১৪. এখন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থবহ বিষয় কী? তরুণ বয়সের সঙ্গে তার কী পার্থক্য?
১৫. বড় হয়ে যাওয়া সন্তানের বাবা হওয়ার সবচেয়ে কঠিন দিক কী?
১৬. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের অগ্রাধিকার কীভাবে বদলেছে?
১৭. আজকের জীবন কি আপনি যেভাবে ভেবেছিলেন, চেয়েছিলেন সে রকম, নাকি একেবারেই ভিন্ন?
১৮. আমার কাছ থেকে আপনার প্রত্যাশা কী?
১৯. আপনার জীবনে পাওয়া সেরা উপদেশ কী? কে দিয়েছিলেন? সেরা শিক্ষা কী?
২০. আগে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, কিন্তু এখন মত বদলেছেন এমন কোনো বিষয় আছে?
২১. দাদাকে এমন কোনো কথা বলতে চেয়েছিলেন, যা আর বলা হয়নি?
২২. যদি আমার শৈশবের একটি দিন আবার ফিরে পেতেন, কোন বয়সটি বেছে নিতেন এবং কী করতেন?
২৩. আমার জন্য আপনার সবচেয়ে গভীর কামনা কী?
২৪. আপনি কি সুখী?
২৫. আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী?
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য