ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির একাদশ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আরও ২০ ঘণ্টা বাকি। এর মধ্যেই প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া।
দীর্ঘ টেস্ট মৌসুমের শুরুতে পেস আক্রমণে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখা হয়েছে জশ হ্যাজলউডকে। ফলে জায়গা হয়নি স্কট বোল্যান্ডের।
অস্ট্রেলিয়ার এই একাদশ অবশ্য প্রত্যাশিতই ছিল। এই ম্যাচে এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো একসঙ্গে খেলবেন অস্ট্রেলিয়ার সেরা পেস আক্রমণ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁরা একসঙ্গে খেলেছিলেন।
গত অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি হ্যাজলউড। চোটের কারণে পুরো অ্যাশেজ সিরিজ মিস করেছিলেন তিনি। অন্যদিকে কামিন্স অ্যাশেজে শুধু একবার ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর অস্ট্রেলিয়ার হয়ে সেটিই ছিল তাঁর একমাত্র ম্যাচ।
মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার একসঙ্গে খেলবেন। তাঁদের মাঝে থাকবেন অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে জেক ওয়েদারল্ডের সঙ্গে থাকবেন ট্রাভিস হেড। অ্যাশেজের শুরুর দিকে গড়ে ওঠা এই জুটি এখনো অব্যাহত আছে।
অ্যাডিলেডে হ্যামস্ট্রিংয়ের চোটে অ্যাশেজ সিরিজের মাঝপথে ছিটকে যেতে হয়েছিল নাথান লায়নকে। এবার তিনিও দলে ফিরেছেন। বোল্যান্ড ছাড়াও প্রাথমিক দল থেকে একাদশে জায়গা পাননি জশ ইংলিস।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টের আগের দিন একাদশ ঘোষণা করেননি। তিনি বলেন, দলে কিছু ছোটখাটো চোটের সমস্যা আছে। তবে তিনি নিশ্চিত করেছেন, লিটন দাস একাদশে খেলার মতো সুস্থ আছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট