ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
গণভোট অবৈধ হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ীই বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।
রোববার (৯ আগস্ট) দিনগত রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, দেশের বিপুল অর্থ ব্যয় করে আয়োজিত গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। এটি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট। ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রস্তুত করা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাই জনগণের সেই রায় ও চাওয়া অনুযায়ী জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তাঁদের বর্তমান আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের সেই রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য।
প্রশাসনের সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিগত সরকারের তীব্র সমালোচনা করেন। মামুনুল হক বলেন, অতীতে প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ এবং ‘পুলিশ লীগ’ তৈরি করে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে কোনো বিশেষ দলের প্রভাবমুক্ত রেখে প্রশাসনিক নিয়োগ নিশ্চিত করতে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের জোর দাবি জানান তিনি।
ফরিদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন এবং সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি