ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মঞ্চে বোতল নিক্ষেপের পর যা বললেন হাসান
বিনোদন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশনের সময় অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন আর্ক ব্যান্ডের প্রধান হাসান। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও পুরো বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে চান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোনো শিল্পীর সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে, সেই আহ্বান জানিয়েছেন এই সংগীতশিল্পী।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি কনসার্টে গান পরিবেশন করে আর্ক ব্যান্ড। আজ শুক্রবার সকালে ঢাকায় ফিরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন হাসান।
তিনি বলেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’
ঘটনাটির প্রসঙ্গ টেনে হাসান শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন না করারও আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তাঁরা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তাঁরা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’
আলাপচারিতায় তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাঁকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি