ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
‘সরকার জনপ্রিয়তা হারিয়েছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন সরকার জনপ্রিয়তা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা রয়েছে এবং এর আগেও একাধিকবার সে ধরনের চেষ্টা করা হলেও জনগণের আন্দোলনের মুখে তা ব্যর্থ হয়েছে।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দ্রুততম সময়ে জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র সংস্কারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ২টা ভোটে অংশগ্রহণ করলেও গণভোটের রায় উপেক্ষা করেছে বর্তমান সরকার। তারা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনা না করে সব জায়গায় দলীয়করণ করছে।’
শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগকে ভারত সরকার সহযোগিতা করছে। তার মতে, সরকারের উচিত ছিল ভারতীয় হাইকমিশনারকে ডেকে এ বিষয়ে কারণ জানতে চাওয়া।
আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর। জুলাই অভ্যুত্থান নিয়ে যেই আলোকচিত্র প্রদর্শনী তা দেখেছি। জুলাই আসলে শেষ হয়নি। আলোকচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার, তা বাস্তবায়ন হয়নি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে