ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে যা জানা গেল
স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রকাশিত তথ্য সঠিক হলে, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে ৪১ বছর বয়সী রোনালদো ৩২ বছর বয়সী জর্জিনাকে বিয়ে করবেন।
২০১৬ সালে জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় ও প্রেমের সূচনা হয়। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর গত বছরের আগস্টে পর্তুগাল অধিনায়ক জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ে করবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন।
সম্প্রতি দুজনকে হীরার আংটি পরা অবস্থায় দেখা যাওয়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, আগামী শনিবার মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
ফুনচালেই জন্ম ও বেড়ে ওঠা রোনালদোর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করা হবে শহরের পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে।
এদিকে, মেক্সিকোর জনপ্রিয় পডকাস্ট হামব্রিয়াদোস সম্প্রতি একটি ইনস্টাগ্রাম রিল প্রকাশ করে। সেখানে একটি এআই প্রোগ্রামকে বিশ্বের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের তালিকা তৈরি করতে বলা হয়। ওই তালিকায় প্রথম স্থানে রাখা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দ্বিতীয় স্থানে রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডন এবং তৃতীয় স্থানে আছেন লিওনেল মেসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি