ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুয়েটে ৩ বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
ডুয়া ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তিনটি বিভাগে মোট পাঁচজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ও অস্থায়ী উভয় ধরনের পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পানিসম্পদ কৌশল বিভাগে একজন স্থায়ী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
এ ছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুইজন স্থায়ী সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
অন্যদিকে, গণিত বিভাগে দুইজন অস্থায়ী লেকচারার নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। এর মধ্যে এক সেট আবেদনপত্রের সঙ্গে তিন কপি সত্যায়িত ছবি এবং আবেদন ফির ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত REG-1 আবেদন ফরম এবং শিক্ষক পদের RQ ফরম regoffice.buet.ac.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট ২০২৬। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যনির্ধারিত ঠিকানায় পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি