ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই নেত্ববৃন্দের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সভায় ঢাবি ইউনিভার্সিটি কেন্দ্রীয় অ্যালামনাই ও ঢাবি ইউকে অ্যালামনাইর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কেন্দ্রীয় অ্যালমনাইর পক্ষে এর সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এবং সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, আবদুস সাত্তার মিয়াজী, রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী ও গোপাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ঢাবি অ্যালামনাই ইউকে’র পক্ষে এর সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সহ-সভাপতি অধীর রঞ্জন দাস তনু ও ড. সিরাজুল হক চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুলবুল হাসান উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম বর্ণনা করতে গিয়ে আবদুল বারী ড্যানী বলেন, আমরা ডুয়া’র পক্ষে একটি জাতীয় নিউজ পোর্টাল চালু করেছি। যা একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অধীন ঢাবির সব অ্যালামনাইর মুখপত্র হিসাবে কাজ করবে।
তিনি বলেন, আমরা এ বছর থেকে শারীরিক প্রতিবন্ধীদের শতভাগ বৃত্তি কর্মসূচির আওতায় এনেছি। এছাড়া, বৃত্তির অর্থের পরিমাণ ২৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০০ টাকায় উন্নীত করেছি।
এছাড়া, বর্তমানে প্রতিবছর প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। আমরা এর সংখ্যা ১৪০০-তে বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি।
তিনি বলেন, আমরা দেশে ও বিদেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইগুলোকে এক ছাতার নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। যাতে আমাদের মধ্যে ভাতৃত্বপূর্ণ ও আন্তঃসম্পর্ক জোরদার ও শক্তিশালী হয়।
ঢাবি অ্যালামনাই ইউকে’র সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন ডাম্বেল বলেন, আমরা বাংলাদেশের পল্লী অঞ্চলে পরীক্ষামূলকভাবে হাইজেনিক নেপকিন ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছি। এ লক্ষ্যে বাংলাদেশের একটি এনজিও’র সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য কথাবার্তাও বলছি।
তিনি বলেন, ঢাবি অ্যালামনাই ইউকে যুক্তরাজ্য সরকারের অনুমোদিত একটি চ্যারিটি প্রতিষ্ঠান। আমরা সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি নিয়ে কাজ করছি।
সভায় ঢাবি অ্যালামনাই ইউকে’র পক্ষ থেকে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে প্রতিবছর ৩৬ হাজার টাকা হিসাবে ৩ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)