ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটালে বাড়তে পারে প্রবীণদের আয়ু
ডুয়া ডেস্ক: নাতি-নাতনিদের লালন-পালনে সক্রিয় ভূমিকা রাখা প্রবীণদের দীর্ঘায়ু অর্জনে সহায়ক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানে এ ধারণা ‘গ্র্যান্ডমাদার হাইপোথিসিস’ বা ‘দাদি-নানি তত্ত্ব’ নামে পরিচিত।
বিবর্তনীয় এ তত্ত্ব অনুযায়ী, প্রাচীনকালে বয়স্ক নারীরা নাতি-নাতনিদের লালন-পালন ও খাদ্য সংগ্রহে সহায়তা করতেন। এতে তাদের কন্যারা আরও সন্তান নেওয়ার সুযোগ পেতেন। ফলে যত্নশীল ও দীর্ঘজীবী নারীদের জিন নতুন প্রজন্মে সঞ্চারিত হয়ে মানুষের গড় আয়ু বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়।
প্রবীণদের মনোরোগ বিশেষজ্ঞদের মতে, নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো শুধু মানসিক প্রশান্তিই দেয় না, বরং মানসিক সুস্থতা ও দীর্ঘায়ুতেও ইতিবাচক প্রভাব ফেলে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নাতি-নাতনিদের নানা সমস্যা সমাধানে সহায়তা করা বা তাদের সঙ্গে খেলাধুলায় অংশ নেওয়ার মাধ্যমে প্রবীণদের আত্মবিশ্বাস ও শারীরিক সচলতা বৃদ্ধি পায়। একই সঙ্গে বিষণ্নতা কমে এবং স্মৃতিশক্তিও ভালো থাকে। গবেষণার তথ্যমতে, বয়স বাড়ার বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করতে পারলে গড়ে সাড়ে সাত বছর পর্যন্ত আয়ু বাড়তে পারে।
এ ছাড়া নিজের অভিজ্ঞতা ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে জীবনের স্পষ্ট উদ্দেশ্য খুঁজে পেলে মৃত্যুর ঝুঁকি প্রায় ৪৬ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সন্তান লালন-পালনে আংশিক বা পরিমিত সহায়তা করা দাদা-দাদি কিংবা নানা-নানিদের মৃত্যুর ঝুঁকি ৩৭ শতাংশ পর্যন্ত কমে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, নাতি-নাতনিদের জন্য কতটা সময় ও শ্রম দেওয়া হচ্ছে, তার একটি ভারসাম্য থাকা জরুরি। প্রবীণরা যদি পুরোপুরি অভিভাবকের দায়িত্ব নিয়ে প্রতিদিনের সব লালন-পালনের ভার একাই বহন করেন, তাহলে অতিরিক্ত মানসিক চাপ, নিঃসঙ্গতা ও আর্থিক সংকটের কারণে এর উল্টো প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে মৃত্যুর ঝুঁকিও বেড়ে যেতে পারে।
গবেষকদের মতে, পরিমিত দায়িত্ববোধ ও সহায়ক পারিবারিক পরিবেশে নাতি-নাতনিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যেকোনো ওষুধ বা কৃত্রিম জীবনযাত্রার কৌশলের চেয়েও কার্যকরভাবে দীর্ঘায়ু অর্জনে ভূমিকা রাখতে পারে। তাদের ভাষায়, এ সম্পর্কের ভিত্তি শুধু রক্তের বন্ধন নয়; যত্ন, মমতা ও ভালোবাসাই এর মূল শক্তি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি