ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জন্মদিনে রহস্যময় ‘শিকারী’ পোস্টার প্রকাশ করলেন জায়েদ খান
বিনোদন ডেস্ক: বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন শো, স্টেজ পারফরম্যান্স ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। দেশের বাইরে থাকলেও ভক্তদের জন্য নিয়মিত নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। এবার নিজের জন্মদিনে প্রকাশ করলেন ‘শিকারী’ শিরোনামের একটি রহস্যময় পোস্টার, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করেন জায়েদ খান। এতে দেখা যায়, কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন তার মুখের দিকে। পোস্টারের ওপরে বড় অক্ষরে লেখা রয়েছে ‘শিকারী’। তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্য কোনো প্রকল্প সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
হঠাৎ এমন পোস্টার প্রকাশের কারণ জানতে চাইলে রহস্য আরও বাড়িয়ে দেন জায়েদ খান। তিনি বলেন, ‘নতুন কিছু আসছে। এমনভাবে দর্শক আগে কখনো আমাকে দেখেননি। এটি আমার ক্যারিয়ারের একেবারেই ভিন্নধর্মী একটি কাজ। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’
কাজটি কোন মাধ্যমে প্রকাশ পাবে-সিনেমা, ওটিটি নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই কোনো কিছু বলতে চাই না। আরও দুই দিন অপেক্ষা করুন। এরপর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।’
পোস্টারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ এটিকে নতুন সিনেমার প্রথম ঝলক হিসেবে দেখছেন, আবার কেউ ধারণা করছেন, আন্তর্জাতিক কোনো প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেতা। অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি সম্পূর্ণ নতুন ধাঁচের একটি প্রকল্পে কাজ করেছেন।
তবে ‘শিকারী’ আসলে কী-সেই রহস্যের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও দুই দিন। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে জন্মদিনে দেওয়া জায়েদ খানের এই বিশেষ চমকের বিস্তারিত।
উল্লেখ্য, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করেছেন জায়েদ খান। ছবিটি পরিচালনা, কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন জাহিদ হাসান। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)