ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৬ জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দেয়নি ইসরায়েল
ডুয়া ডেস্ক: ছয়জন জিম্মিকে ফিরিয়ে নেওয়ার পরেও ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেয়নি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, শনিবারের জন্য নির্ধারিত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি “পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত” স্থগিত করা হয়েছে। আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবি, “সম্মত সময় অনুযায়ী সপ্তম দফার ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিয়ে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে”।
এর আগে হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তির জন্য নির্ধারিত ছয় ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছিল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বর্বর হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩১৯ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১১ হাজার ৭৪৯ জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত হিসেবে ধরা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা অন্তত ৬১ হাজার ৭০৯-এ পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ