ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মেক্সিকোতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ডুয়া ডেস্ক : মেক্সিকোতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ দূতাবাস এবং আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিক, বাংলাদেশি প্রবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার স্বাগত বক্তব্যে বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মাতৃভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার ভিত্তি।
তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষার দ্রুত বিলুপ্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভাষার মৃত্যু মানে ইতিহাসের মৃত্যু। এ সময় তিনি ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবার দৃঢ় আহ্বান জানান।
আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অ্যারিবেল কনটেরাস এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মেক্সিকোতে নিযুক্ত আইভরি কোস্টের রাষ্ট্রদূত লি ডি’জেরো রবার্ট, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বেরিল রোজ সিসুলু ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামাল শরিফ উদ্দিন জোহান তাদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া সাবেক মেক্সিকান সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী সাচিত গালভেজ রুইজ, আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. জুয়ান ম্যানুয়েল গঞ্জালেজ ও মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সিসকো মস্কেদা ব্রিটো অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে মেক্সিকোতে কর্মরত ফিলিপাইনের রাষ্ট্রদূত, ভারত, দক্ষিণ আফ্রিকা ও প্যালেস্টাইনসহ বিভিন্ন দেশের কূটনীতিক, মেক্সিকো সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। তাদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
এছাড়া রাষ্ট্রদূত মুশফিক মেক্সিকো সিটিতে নির্মিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ