ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আবারও সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হওয়ার পর আবারও জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া আন্দোলনরত পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ। এরপর প্রায় পৌনে দুই ঘণ্টা পর, রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ করে পুনরায় অবস্থান নেন।
পরে আন্দোলনকারীরা খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কও অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সদস্য এবং তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন, তাদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হয়নি।
তিনি বলেন, “আমাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছিল। তারা সংসদের ভেতরে ঢোকার পরই বাইরে পুলিশ লাঠিচার্জ করে। আমরা দুই ঘণ্টা বসে থাকলেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কি না, সেটিও তারা স্পষ্ট করেননি। দুই ঘণ্টা অপেক্ষা করেও কারও সঙ্গে কথা বলতে পারিনি। অথচ দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েই আমাদের ভেতরে নেওয়া হয়েছিল।”
এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন।
তাদের অবস্থানের কারণে অ্যাভিনিউয়ের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী সড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় পরীক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত