ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত একটি মন্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি। তবে তার কথায় কেউ আহত হয়ে থাকলে সে জন্য তিনি দুঃখিত।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ দুঃখ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন-আমি দুঃখ প্রকাশ করছি।”
এ সময় সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, রাজধানীর সিটি কলেজের এক ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। ছাত্রীর অভিভাবক হোয়াটসঅ্যাপে কল করে মেয়ের সঙ্গে মন্ত্রীর কথা বলার ব্যবস্থা করেন। রোববার (১২ জুলাই) রাতে ওই কথোপকথন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
মূলত মেয়েকে সাহস জোগাতে অভিভাবকের অনুরোধে শিক্ষামন্ত্রী তার সঙ্গে কথা বলেন। কথোপকথনের সময় অন্য একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই কথোপকথনে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, এক বৈঠকে একজন বলছিলেন, “একটু ভিজলেই আমার মেয়ের জ্বর চলে আসে।” এ প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো তো ফার্মের মুরগি। একটু ভিজলেই জ্বর চলে আসে।” পরে তিনি ব্যাখ্যা করে বলেন, “আমি মিটিংয়েই বলছিলাম, একদিন বৃষ্টিতে ভিজবে, জ্বর আসবে, তখন পরের তিনদিন তো আর পরীক্ষা দিতে পারবে না এরা।”
এহছানুল হক মিলন আরও বলেন, তিনি নিজে পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলা এবং আবহাওয়াবিদদের মতামত নেওয়ার পর জানানো হয়, রোববার রাতের পর আর বৃষ্টি হবে না। সেই তথ্যের ভিত্তিতেই সোমবার পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর