ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘পরীক্ষা কয়েকটা দিন পিছিয়ে দিলে কী এমন ক্ষতি হতো। পরীক্ষা দিতে গিয়ে, কলেজে যেতে গিয়ে শিক্ষার্থীরা পানিতে পড়ে গেছেন। এটি ভয়ংকর রকমের জনদুর্ভোগ।’
তিনি আরও বলেন, ‘একটি কিশোর ছেলে বন্যার কারণে পরীক্ষা দিতে যেতে পারছে না; দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে সেটি হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনগণের প্রত্যাশার প্রতি একাত্মতা ঘোষণা করে অতিদ্রুত পরীক্ষা কয়েকদিনের জন্য পিছিয়ে দিন। পানি কমুক, এর পর আবার পরীক্ষা নেওয়া যাবে।’
এদিকে, বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে ধীরে ধীরে চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের দাবি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেককে প্রতিকূল পরিবেশের মধ্যেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এ অবস্থায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত