ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছিল। তাদের তথ্য-উপাত্তের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা মনিটরিংয়ের সময় আমরা জেলার এসপি, আটটি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউএনও সবার সাথে আমরা কথা বলেছি। ওয়েদার ম্যানের সাথে কথা বলেছি। তারা বলল, যে বৃষ্টি হবে না। বিকেল ৫টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম, সবাই বলল যে, ওয়েদার ভালো হবে। সেজন্য আমরা পরীক্ষা রেখেছি।’
তিনি জানান, সারা দেশে এসএসসি পরীক্ষার জন্য প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্র রয়েছে এবং ৬৪টি জেলায় একই সময়ে এসব কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি বান্দরবন পরে খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম।’
কুমিল্লা সরকারি মহিলা কলেজের একটি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার ঘটনাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সবাইকে নৌকায় করে ওই স্কুলের পাঁচতলা ভবন সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে।’
প্রশ্নপত্রে ভুলের বিষয়েও সংসদে কথা বলেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিটের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষায় কোনো রকম দুর্যোগ ঘটেনি। একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। সেই সাথে ফিজিক্সের প্রশ্ন ছয় এবং সাত এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। কোশ্চেন মডারেটর আগের। কোশ্চেন মডারেট করতে হলে দুই বছর আগে থেকে শুরু করতে হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ