ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কর্মসূচির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চলমান বন্যা, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচির ঘোষণা দিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের একদল উচ্চমাধ্যমিক শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত প্রচারপত্রের মাধ্যমে কর্মসূচির বিষয়টি জানানো হয়। পরে ডিসিয়ান ফ্রিকিস, ডিসিসি মিমার, আইসিডিআইএএন ফ্রিকিসসহ বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক পেজেও একই কর্মসূচির ঘোষণা প্রচার করা হয়।
প্রচারপত্রে উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
ঘোষণা অনুযায়ী, সকাল ১১টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
তবে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তার কথাও জানিয়েছেন কিছু পরীক্ষার্থী।তবে আন্দোলন হলে তারা সমর্থন জানাবেন।
দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিলেও ঘোষিত কর্মসূচি কতটা বাস্তবায়িত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত