ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ট্রাম্প-নেতানিয়াহুসহ ইরানের ‘হিটলিস্টে’ রয়েছে যেসব বিশ্বনেতা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একটি রক্ষণশীল সংবাদপত্র এমন একটি তালিকা প্রকাশ করেছে, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধের দাবিতে বিভিন্ন বিদেশি নেতার ছবি সংযুক্ত করা হয়েছে। তবে এ তালিকাটি সরকারিভাবে অনুমোদিত হয়েছে এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। পিতার দাফনের পর শনিবার প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া জাতির আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়ন করা হবে। যদিও তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।
একই দিন গভীর রাতে তেহরানের কর্তৃপক্ষের প্রকাশিত হামশাহরি পত্রিকার অনলাইন তথ্যচিত্রে ১৩ জন বিদেশি নেতার ছবি প্রদর্শিত হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসসহ আরও কয়েকজনের ছবি ছিল। তবে পরদিন প্রকাশিত পত্রিকার মুদ্রিত সংস্করণে ওই তথ্যচিত্র স্থান পায়নি।
তালিকাটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র অনুমোদিত কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য না থাকলেও এর প্রকাশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত